নতুন ব্যবসা শুরুর আগে যে ৫টি কাজ করবেন

সাধারণ গাইড · 02-10-2026

ব্যবসা শুরু করার আগে সঠিক প্রস্তুতি না নিলে শুরুতেই বড় ঝুঁকি তৈরি হয়। টাঙ্গাইলসহ সারাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য জরুরি কয়েকটি ধাপ নিচে দেওয়া হলো।

১. বাজার যাচাই করুন

আপনার পণ্য বা সেবার ক্রেতা কারা, প্রতিযোগী কারা এবং দাম কেমন, তা আগে জানুন।

২. ব্যবসার ধরন ঠিক করুন

একক মালিকানা, পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানি, কোনটি আপনার জন্য উপযুক্ত তা ভেবে নিন।

৩. ট্রেড লাইসেন্স ও টিআইএন নিন

বৈধভাবে ব্যবসা চালাতে এবং ব্যাংক হিসাব খুলতে এগুলো প্রয়োজন হয়।

৪. ব্যবসার আলাদা ব্যাংক হিসাব রাখুন

ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়-ব্যয় আলাদা রাখলে হিসাব ও ট্যাক্স সহজ হয়।

৫. বিশেষজ্ঞের পরামর্শ নিন

বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ পরামর্শকের সঙ্গে কথা বললে ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমে।

এই পাতার তথ্য সাধারণ ধারণা দেওয়ার জন্য। আপনার ক্ষেত্রে কী কী লাগবে, তা পরামর্শের সময় নিশ্চিত করা হবে। পরামর্শ ফি ১,০০০/- টাকা।

← সব লেখা